ফিটনেস নিয়ে রোহিতের মন্তব্যে বেজায় চটেন শামি? অধিনায়কের সঙ্গে চলে উত্তপ্ত বাক্য বিনিময়!
নয়াদিল্লি: ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি মহম্মদ শামিকে (Mohammed Shami)। তাঁর ফিটনেস নিয়ে না না জল্পনা শোনা গিয়েছে। অ্যাডিলেডে পরাজয়ের পর বর্তমানে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) সমতায় দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে দলে আরও বেশি করে তারকা বোলার শামির প্রত্যাবর্তনের ডাক দিচ্ছেন ভারতীয় সমর্থকরা। তবে তাঁর ফিটনেস নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। আর এই ফিটনেস নিয়ে মন্তব্যের জন্যই নাকি শামি অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। জাতীয় দলে না ফিরলেও, বাংলার হয়ে চুটিয়ে…










