‘পাকিস্তানের কিছু খেলোয়াড় আমার সাফল্য হজম করতে পারছেন না’ বিস্ফোরক মহম্মদ শামি
মুম্বই : স্বপ্নের বিশ্বকাপ (World Cup 2023) গিয়েছে তাঁর। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের স্বপ্নভঙ্গ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে ক্রিকেট বিশ্বযুদ্ধে উজ্জ্বল মহম্মদ শামি (Mohammed Shami)। ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক ২৪ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। তাও মাত্র ৭ ম্যাচ খেলে। আর বিশ্বকাপের শেষেই নিজের পারফরম্যান্স নিয়ে কার্যত বিস্ফোরণ ঘটালেন তিনি। বলা ভাল, পাকিস্তানের কিছু প্রাক্তন খেলোয়াড়দের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বাংলার পেসার। মহম্মদ শামির সাফ কথা, ‘পাকিস্তানের কিছু খেলোয়াড়ের মনে হয় আমার সাফল্য হজম করতে পারছে না।’ এক সাক্ষাৎকারে ভারতের…










