রাজনীতি ছাড়ছেন গম্ভীর? মাঠে ফিরলেন শ্রেয়স, আর্জেন্তিনা দলে মেসি, খেলার দুনিয়ার সারাদিন
কলকাতা: আইপিএলের আগে রাজনীতি ছাড়ার ঘোষণা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের। বিতর্কের জল অনেক দূর গড়ানোর পর অবশেষে মাঠে ফিরলেন শ্রেয়স আইয়ার। খেলার দুনিয়ার সারাদিন। গম্ভীরকে নিয়ে জল্পনা রাজনীতি ছাড়ছেন গৌতম গম্ভীর? সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় দুবারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়কের একটি পোস্ট ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। পোস্টে রীতিমত রাজনীতি থেকে অব্যহতি চেয়েছেন প্রাক্তন ভারতীয় বাঁহাতি ওপেনার। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে অনুরোধ করে গম্ভীর লিখেছেন, ”আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য মাননীয় পার্টি সভাপতি জেপি নাড্ডাকে…










