তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
সুনীল হালদার, হাওড়া: রাজ্যে কয়েক মাস আগেই পালাবদল ঘটেছে। এবার পালাবদলের হাওয়া পঞ্চায়েতেও। ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের থেকে ছিনিয়ে নিল বিজেপি। মঙ্গলবার দুপুরে ভোটাভুটিতে নতুন বিজেপি প্রধান হিসাবে ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়কে নির্বাচিত করা হয়। এরপরই বিজেপি কর্মীরা আবির খেলায় মেতে ওঠেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ডোমজুড়ের তৃণমূল পরিচালিত মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম শিকেয় ওঠে। অভিযোগ তৃণমূল প্রধান এবং উপপ্রধান নিয়মিত পঞ্চায়েত অফিসে আসতেন না। বৈঠকে অনুপস্থিত থাকতেন। ওই পঞ্চায়েতে মোট ২২ জন সদস্যদের মধ্যে…









