পুজোর আচার পালন করতে গিয়ে মন্দিরের পুকুরে ডুবে মৃত্যু ৫ জনের, শোকের ছায়া এলাকায়
এক মর্মান্তিক দুর্ঘটনায় চেন্নাইয়ের কাছে এক মন্দিরের পুকুরে ডুবে মৃত্যু হল ৫ জনের। মন্দিরে একটি পুজো অর্চনা চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি বেলা ১০.৩০ মিনিটে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। চেন্নাইয়ের ধর্মলিঙ্গেশ্বর মন্দিরে এই মর্মান্তিক কাণ্ড ঘটেছে। তামিলনাড়ুর নানগালুরের ধর্মলিঙ্গেশ্বর মন্দিরের পুকুরে এক ধর্মীয় আচার পালন করার সময় ৫ জনের জলে ডুবে মৃত্যু হয়েছে। সেখানে পানগুলি উদযাপনের সময়কালে ওই ঘটনা ঘটে যায়। ওই এলাকা চেন্নাইয়ের খুবই কাছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, সকাল থেকেই ওই মন্দিরে ভিড় জমিয়োছিলেন…










