‘করোনার থেকেও ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ’, স্বাস্থ্যভবনে শুভেন্দুর বিক্ষোভ
আবির দত্ত, কলকাতা: ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation) নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে রাজ্যে (West Bengal)। এখনও পর্যন্ত প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১৮১। শুধু কলকাতা নয়, উদ্বেগ বাড়াচ্ছে বহু জেলার পরিসংখ্যানও। এই প্রেক্ষাপটে ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ ঘিরে তুলকালাম। এদিন শুভেন্দুর নেতৃত্বে স্বাস্থ্য ভবনের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২২ জন বিজেপি বিধায়ক। স্মারকলিপি দিতে বাধা দিলে পুলিশকে ধমক দেন তাঁরা। বিরোধী দলনেতাকে…









