ইডেনে স্বপ্নপূরণ হয়েছিল যশস্বীর, মাঠেই জড়িয়ে ধরেছিলেন প্রিয় নায়ক, ভিডিও ভাইরাল
ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ঝকঝকে সেঞ্চুরি করেছেন। যশস্বীর সেঞ্চুরি ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল। ধারাবাহিকতার জোরে আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন যশস্বী। যশস্বীকে দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার তারকারাও। গ্লেন ম্যাক্সওয়েল সাফ জানিয়ে দিয়েছেন, টেস্টে ৪০টি সেঞ্চুরি করার দক্ষতা রয়েছে যশস্বীর। সেই যশস্বী নিজে একজনের অন্ধ ভক্ত। একবার তাঁর সঙ্গে দেখা করার জন্য ছটফট করতেন। যশস্বীর প্রিয় সেই নায়ক অবশ্য কোনও ক্রিকেটার নন, বরং অভিনয় জগতের মহানক্ষত্র। শাহরুখ খান।…










