দিনে ১ বার খাওয়া, সাঁতার, শরীরচর্চা… কীভাবে এতটা ওজন কমালেন কর্ণ জোহর?
কলকাতা: শীর্ণকায় চেহারা, ওজন কমছে দিনে দিনে, অনুরাগীরা উদ্বিগ্ন পরিচালক প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)-কে নিয়ে। অবশেষে ওজন কমা নিয়ে মুখ খুললেন পরিচালক প্রযোজক। অনুরাগীদের প্রশ্ন ছিল, তিনি কি অসুস্থ? কর্ণ জানিয়েছেন, তিনি অসুস্থ নয়, স্ব ইচ্ছাতেই তিনি ওজন কমিয়েছেন। বিশেষ পদ্ধতি মেনেই ওজন কমাচ্ছেন তিনি। সদ্য একটি সাক্ষাৎকারে সেই কথা প্রকাশ্যে এনেছেন তিনি। কর্ণ জোহর জানিয়েছেন, তিনি কোনও ওষুধের মাধ্যমে রোগা হননি। বিশেষ কোনও ট্রিটমেন্ট ও করাননি। তিনি কড়া শরীরচর্চা করেই রোগা হয়েছেন। সেটাই তিনি চেয়েছিলেন। কর্ণের কথায়,…










