Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
লাল নোটিস থেকে মুক্ত পঞ্জাব ব্যাঙ্ক থেকে লোন নিয়ে উধাও হওয়া মেহুল, বিজেপি-র ‘প্রাণের বন্ধু’, খোঁচা মমতার
লাল নোটিস থেকে মুক্ত পঞ্জাব ব্যাঙ্ক থেকে লোন নিয়ে উধাও হওয়া মেহুল, বিজেপি-র ‘প্রাণের বন্ধু’, খোঁচা মমতার

কলকাতা: নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লাপাচারে যুক্ত থাকার অভিযোগে বিদ্ধ তাঁর দল। তা নিয়ে লাগাতার বিরোধীদের আক্রমণের মুখে পড়ছে তৃণমূল। সেই আবহেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে গৌতম আদানির মতো শিল্পপতিদের হয়ে কাজ করার অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র বন্ধু বলেই লুঠপাট সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেই বলে কার্যত দাবি করলেন মমতা। মঙ্গলবার দু’দিনের ওড়িশা সফরে রওনা দিলেন মমতা। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে ১৪ হাজার কোটি টাকার পঞ্জাব ব্যাঙ্ক দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত, ফেরার শিল্পপতি…

Read More

জোটের অস্ত্রে শান! আজ ওড়িশা সফরে যাচ্ছেন মমতা, পুরীর মন্দিরে পুজো দিয়ে সারবেন নবীন-সাক্ষাৎও
জোটের অস্ত্রে শান! আজ ওড়িশা সফরে যাচ্ছেন মমতা, পুরীর মন্দিরে পুজো দিয়ে সারবেন নবীন-সাক্ষাৎও

কলকাতা: জোটের সলতে পাকাতে খোদ কলকাতায় উড়ে এসেছিলেন অখিলেশ যাদব। এ বার ওড়িশা রওনা দিচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে (Lok Sabha Elections 2024) সামনে রেখে বিরোধী জোটের পালে হাওয়া লাগানোর কৌশল বলেই তাঁর ওড়িশা সফরকে ধরা হচ্ছে। কারণ ওড়িশার মুখ্যনন্ত্রী নবীন পট্টনায়কের (Naveen Patnaik) সঙ্গে বৈঠক করবেন মমতা। বুধবার সকালে মমতা পুজো দেবেন পুরীর জগন্নাথ মন্দিরে মঙ্গলবার বিকেলেই কলকাতা থেকে ওড়িশার উদ্দেশে রওনা দেবেন মমতা। বুধবার সকালে পুজো দেবেন পুরীর জগন্নাথ মন্দিরেও। তার পর বৃহস্পতিবার…

Read More

ভারতসেরা হয়ে শহরে ফিরলেন প্রীতমরা, উচ্ছ্বাসে মাতোয়ারা মোহনবাগান সমর্থকরা
ভারতসেরা হয়ে শহরে ফিরলেন প্রীতমরা, উচ্ছ্বাসে মাতোয়ারা মোহনবাগান সমর্থকরা

কলকাতা: ভারত জয় করে শহরে ফিরল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দল। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ফাইনালে (ISL Final) বেঙ্গালুরু এফসিকে পেনাল্টি শ্যুট আউটে হারায় সবুজ মেরুন। বাঁধভাঙা উচ্ছ্বাস আইএসএল জয়ের পর বিশাল কায়েথ, প্রীতম কোটালরা বিমানবন্দরে নামতেই বাঁধভাঙা উল্লাসে ভাসলেন মোহনবাগান সমর্থকরা। গোটা মরসুম জুড়েই অনবদ্য পারফর্ম করে নজর কেড়েছেন সবুজ মেরুন গোলরক্ষক বিশাল কায়েথ। ফাইনালেও ফের গোলকিপার হাত ধরে এল জয়। পেনাল্টি শ্যুট আউটে একটি অনবদ্য সেভ করেন বিশাল। ম্যাচ জুড়েও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশালের সেভ…

Read More

লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বিরাট খবর! ৩ বছর নয়, জুলাই থেকেই ৪ বছরের স্নাতকের ডিগ্রি
লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বিরাট খবর! ৩ বছর নয়, জুলাই থেকেই ৪ বছরের স্নাতকের ডিগ্রি

কলকাতা: রাজ্যে জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে ৪ বছরের স্নাতকের পাঠক্রম চালু হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ জুলাই থেকেই নয়া নিয়ম কার্যকর হবে। স্নাতক পাঠক্রম নিয়ে ইউজিসির সংশ্লিষ্ট নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার চিঠি পাঠিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে ইউজিসি নিয়ম মেনেই এই পাঠক্রম চালু করতে হবে। মোট ৩২ পাতার চিঠি পাঠানো হয়েছে উচ্চশিক্ষা দফতরের তরফে। স্নাতক স্তরের পাঠক্রমের কিভাবে রূপরেখা তৈরি করতে হবে তাই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ইউজিসি। সেই অনুযায়ী পাঠক্রম তৈরি করতে হবে…

Read More

‘গণতন্ত্র বাঁচাতে একজোট হতে হবে,’ মমতার সঙ্গে বৈঠকের পর বার্তা অখিলেশের
‘গণতন্ত্র বাঁচাতে একজোট হতে হবে,’ মমতার সঙ্গে বৈঠকের পর বার্তা অখিলেশের

কলকাতা: ‘দেশের গণতন্ত্র কীভাবে বাঁচানো যাবে, তা নিয়ে আমরা একজোট হব। ২০২৪ সাল পর্যন্ত কোনও দলের এমন আচরণ করা উচিত নয়, যাতে ধর্মনিরপেক্ষ শক্তির ক্ষতি হয়।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের পর বার্তা অখিলেশ যাদবের (Akhilesh Yadav)।  শনিবার কলকাতায় সমাজবাদী পার্টির কর্মসমিতির বৈঠক। সেই উপলক্ষ্য়ে শহরে এসেছেন সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেই কর্মসূচির ফাঁকে এদিন কালীঘাটে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন তিনি। মুখোমুখি মমতা-অখিলেশ: সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে, ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির…

Read More

বাতিল নয়, শুধুই স্থগিত সিভিক স্যরের সিদ্ধান্ত ! চাকরিচ্যুত সুবীরেশের ‘আত্মীয়’
বাতিল নয়, শুধুই স্থগিত সিভিক স্যরের সিদ্ধান্ত ! চাকরিচ্যুত সুবীরেশের ‘আত্মীয়’

প্রাথমিক স্কুলে (Primary School) এবার স্যর সিভিক! বাঁকুড়া পুলিশের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়। বিতর্কের মুখে বিজ্ঞপ্তি বাতিল না করে শুধু স্থগিত সরকারের। অঙ্কুর প্রকল্পে শিক্ষকের ভূমিকায় সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer), শিক্ষায় সর্বনাশ দেখছে বিরোধী থেকে শিক্ষাবিদরা। নিয়োগে বেলাগাম দুর্নীতি (Recruitment Scam), চাকরিচ্যুতদের তালিকায় এবার জেলবন্দি এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের ২ আত্মীয়! গ্রুপ সির তালিকায় একজনের ৪৯৮ নম্বরে নাম। ৫ মিনিটের জন্য কোর্টে কিছু বলতে চান জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । সিবিআইয়ের গ্রুপ সির সাপ্লিমেন্টারি চার্জশিটে সুবীরেশের নাম। ২৩ মার্চ পর্যন্ত…

Read More

DA নিয়ে আন্দোলন, অথচ বেলা ১২টাতেও দেখা নেই! নবান্নে সারপ্রাইজ ভিজিটে গিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
DA নিয়ে আন্দোলন, অথচ বেলা ১২টাতেও দেখা নেই! নবান্নে সারপ্রাইজ ভিজিটে গিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সুমন ঘড়াই, কলকাতা: অতিমারিতে সচেতনতা তৈরি করতে আচমকা হাজির হয়েছিলেন বাজারে। খড়ি দিয়ে বৃত্ত এঁকে বুঝিয়েছিলেন সামাজিক দূরত্ব বিধি। এ বার নবান্নেই সারপ্রাইজ ভিজিটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে ঢুকে সটান স্বরাষ্ট্র দফতরে চলে যান তিনি। সেখানে কর্মীদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষও প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী (Nabanna)। এ দিন লিফট থেকে হঠাৎ চারতলায় নেমে পড়েন মমতা বুধবার নবান্নে শিল্পপতিদের নিয়ে বৈঠক ছিল। সেই উপলক্ষে নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী। ঘড়িতে তখন বেলা ১২টা বেজে ০৫ মিনিট। কিন্তু রোজকার মতো ১৪…

Read More

‘তুমি এটা করো না, করতে পারো না’, বাবুলকে ধমক মমতার! কী করেছেন মন্ত্রী?
‘তুমি এটা করো না, করতে পারো না’, বাবুলকে ধমক মমতার! কী করেছেন মন্ত্রী?

কলকাতা: বাবুল সুপ্রিয়র উপর এবার প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে শিল্প বিষয়ক কমিটির বৈঠকে বাবুল সুপ্রিয়র করা একটি মন্তব্যের প্রেক্ষিতে কিছুটা অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী। বাবুল সুপ্রিয় বৈঠকে বলেন, ”মুম্বইতে আমার কথা হচ্ছে। অনেকেই আছেন যারা শ্যুটিং করতে এখানে আসতে চায়। তাদের জন্য ২৫ শতাংশ ডিসকাউন্ট যদি দেওয়া যায়…”। বাবুল এই কথা বলতে-বলতেই তাঁকে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। সঙ্গেসঙ্গে মমতা বলেন, ”বাবুল তুমি এটা করো না, এটা তুমি করতে পারো না। এটা একটা পলিসি ডিসিশন।” এরপরই আর…

Read More

তৃণমূল গঙ্গার মতো পবিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্পাপ: ফিরহাদ
তৃণমূল গঙ্গার মতো পবিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্পাপ: ফিরহাদ

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দলেরবহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়সহ একের পর এক তৃণমূল নেতা। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে তৃণমূল নেতা – মন্ত্রীদের ঘনিষ্ঠ ও আত্মীয়দের। এমনকী গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়। তার পরও মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, তৃণমূল কংগ্রেস গঙ্গার মতো পবিত্র। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় ‘নিষ্পাপ’ বলে মন্তব্য করেন তিনি। রবিবার মোমিনপুরে এক রাস্তা পরিদর্শনে গিয়ে ফিরহাদ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ, নিষ্পাপ। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করেন। সংসার ধর্ম না করে…

Read More

মমতার বার্তাতেই কাজ হল! কাল বনধ হচ্ছে না পাহাড়ে, জানিয়ে দিলেন বিনয় তামাংরা
মমতার বার্তাতেই কাজ হল! কাল বনধ হচ্ছে না পাহাড়ে, জানিয়ে দিলেন বিনয় তামাংরা

উজ্জ্বল মুখোপাধ্যায়, দার্জিলিং: বৃহস্পতিবার পাহাড়ের বনধ স্থগিত। আগামী কাল বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত বিনয় তামাংদের (Binay Tamang)। কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exams)। পরীক্ষার্থী এবং সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। যদিও শিলিগুড়িতে দাঁড়িয়ে একদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন যে, বনধ ডাকার সংস্কৃতিকে একেবারেই সমর্থন করেন না তিনি। কোনও ভাবেই বনধ করতে দেওয়া হবে না। এর পরই বুধবার বনধ স্থগিত রাখার কথা জানানো হল। শিলিগুড়িতে দাঁড়িয়ে একদিন আগেই কড়া…

Read More