Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
টেলিসম্মান অ্যাওয়ার্ডের টাকা তুলে দিলেন সমাজসেবী সংস্থা আর অভয়া মঞ্চের হাতে! প্রশংসিত চন্দন
টেলিসম্মান অ্যাওয়ার্ডের টাকা তুলে দিলেন সমাজসেবী সংস্থা আর অভয়া মঞ্চের হাতে! প্রশংসিত চন্দন

  কলকাতা: টেলিসম্মান অ্যাওয়ার্ড পেয়েছেন চন্দন সেন (Chandan Sen)। টেলিসম্মান অ্যাওয়ার্ডে ১ লক্ষ টাকা পেয়েছেন তিনি। খবর, সেই টাকা তিনি নাকি বিলিয়ে দিয়েছেন বিভিন্ন সমাজসেবামূলক কাছে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন, অভিনেতা দেবদূত ঘোষ (Devbdut Ghosh)। এরপর থেকেই সেই খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। লেখাটি আসলে বিপুল ভট্টাচার্যের। সেটিই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অভিনেতাকে সাধুবাদ জানিয়েছেন তাঁর সমস্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু কোথায় কোথায় এই টাকা দিয়েছেন অভিনেতা চন্দন সেন?  বিপুল ভট্টাচার্যের লেখা থেকেই জানা যায়,…

Read More

Prosenjit Chatterjee: ছোট পর্দায় টলিপাড়ার ‘জ্যেষ্ঠপুত্র’-এর আগমন! কোন ভূমিকায় এবার দেখা যাবে ‘ইন্ডাস্ট্রি’-কে?
Prosenjit Chatterjee: ছোট পর্দায় টলিপাড়ার ‘জ্যেষ্ঠপুত্র’-এর আগমন! কোন ভূমিকায় এবার দেখা যাবে ‘ইন্ডাস্ট্রি’-কে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য এ যেন বড় চমক। দীর্ঘদিন ধরে পর্দা কাঁপানো ‘ইন্ডাস্ট্রি’ এবার পা রাখছেন ছোট পর্দার দুনিয়ায়, আর সেই প্রথম উপস্থিতিতেই মাতিয়ে তুলবেন ‘লাখ টাকার লক্ষ্মীলাভ সিজন ২’-এর বর্ষপূর্তি এবং নভেম্বরের মাসিক ফিনালে।সান বাংলার জনপ্রিয় এই শো তে স্বয়ং বুম্বাদার উপস্থিতির খবরেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বাংলার লক্ষ্মীদের মধ্যে। কারণ এবার শুধু দর্শক নয়, প্রতিযোগীদের জীবনযুদ্ধের গল্পও শুনবেন টলিপাড়ার ‘জ্যেষ্ঠপুত্র’ নিজে। তাঁদের অভিজ্ঞতা শুনে সাহস দেবেন, অনুপ্রেরণা দেবেন-এমনটাই জানা গেছে। শুধু তাই নয়,…

Read More

ফের কাঠগড়ায় নন্দন! প্রাইম টাইম শো পেল না অর্জুনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ডিপ ফ্রিজ’
ফের কাঠগড়ায় নন্দন! প্রাইম টাইম শো পেল না অর্জুনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ডিপ ফ্রিজ’

  কলকাতা: ফের কাঠগড়ায় নন্দন, তবে এই প্রথম নয়। যখনই একাধিক সিনেমা মুক্তি পায়, তখনই নন্দনে শো পাওয়া নিয়ে একটা প্রত্যক্ষ বা পরোক্ষ লড়াই চলে ছবিগুলির মধ্যে। অনেক ছবির ক্ষেত্রেই এমনটা হয়েছে যে, ছবি মুক্তি পাওয়ার পরে পরেই নন্দনে শো-টাইম পায়নি। ছবি মুক্তির ১ সপ্তাহ পরে নন্দনে শো পাওয়া গিয়েছে। এই মাসে মুক্তি পাচ্ছে ৩টি বাংলা ছবি। এর মধ্যে একটি ‘ডিপ ফ্রিজ’ (Deep Fridge)। আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty) অভিনীত এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন…

Read More

দীর্ঘদিন পরে ছোটপর্দায় নতুন চরিত্র নিয়ে ফিরছেন সৌমিতৃষা? মুখ খুললেন ‘মিঠাই’
দীর্ঘদিন পরে ছোটপর্দায় নতুন চরিত্র নিয়ে ফিরছেন সৌমিতৃষা? মুখ খুললেন ‘মিঠাই’

কলকাতা: সদ্য গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি, আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়ায় (Malaria)। সমস্যা এতটাই যে, হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)-কে। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পরে, সদ্য বাড়ি ফিরেছেন তিনি। তবে আপাতত বিশ্রামে থাকতে হয়েছিল অভিনেত্রীতে। ম্যালেরিয়া প্রভাব ফেলেছিল অভিনেত্রীর লিভারে। হয়েছিল শ্বাসকষ্টের মতো সমস্যাও। হাসপাতাল থেকে ফিরলেও, বেশ দূর্বল অভিনেত্রী। বাড়িতেই বিশ্রামে থাকতে হচ্ছে এখন। তবে ইতিমধ্যেই শোনা গেল, তিনি নাকি ধারাবাহিকে ফিরছেন? ছোটপর্দায় সৌমিতৃষার অনুরাগীদের সংখ্যা কার্যত অগুণতি। তাঁর অভিনীত ‘মিঠাই’ চরিত্র এখনও ঝলমলে…

Read More

The Academy Of Fine Arts Release: ‘ফিল্ম স্টুডেন্টরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে এটা ইন্ডাস্ট্রির কাছে প্রতারণার সমান’, ক্ষোভ জয়ব্রতর…
The Academy Of Fine Arts Release: ‘ফিল্ম স্টুডেন্টরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে এটা ইন্ডাস্ট্রির কাছে প্রতারণার সমান’, ক্ষোভ জয়ব্রতর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ (The Academy Of Fine Arts) ছবির রিলিজ নিয়ে তরজা তুঙ্গে। সেন্সর বোর্ডের (Censor Board) সার্টিফিকেট পাওয়ার পরেও মুক্তির দু’দিন আগেই আটকে যায় ছবির রিলিজ। ৫ বছর ধরে সত্যজিত্‍ রায় ফিল্ম ইনস্টিটিউটের (SRFTI) ছাত্র ছাত্রীরা মিলেই তৈরি করেছে এই ছবি। প্রচারও করা হয়েছে জমিয়ে কিন্তু রিলিজের মাত্র দুদিন আগেই ফেডারেশনের (Federation) বাধার মুখে পড়ে এই ছবি ও অবশেষে আটকে যায় ছবি মুক্তি। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত লেখেন পরিচালক জয়ব্রত দাস…

Read More

‘টোটা ডি ক্যাপ্রিও, থালাপতি টোটা!’ নতুন উপাধি পেয়ে অবাক নায়ক! কারণটা কী?
‘টোটা ডি ক্যাপ্রিও, থালাপতি টোটা!’ নতুন উপাধি পেয়ে অবাক নায়ক! কারণটা কী?

  কলকাতা: ফের একবার অ্যাকশন অবতারে অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। রাজা চন্দের (Raja Chanda)-র এই সিনেমায় মুখ্যভূমিকায় অভিনয় করছেন টোটা। দীর্ঘদিন আগেই এই সিনেমার শ্যুটিং হয়ে গিয়েছে। অবশেষে মুক্তি পাচ্ছে রাজা চন্দের ‘পুলিশ’ (Police) ছবিটি। মুক্তি পেয়েছে এই সিনেমার প্রথম ঝলক, আর তাতেই অ্যাকশনে নজর কেড়েছেন টোটা। অভিনেতার ফিটনেস ঈর্ষণীয়। ছবিতে রণদীপ রায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অভিনেতার বিপরীতে, নেতিবাচক চরিত্রে দেখা যাবে আর. কে. সিংহকে। তাঁর চরিত্রের নাম, দেবী দাস। সোশ্য়াল মিডিয়ায় নতুন ট্রেলার শেয়ার করে…

Read More

Deep Fridge Trailer Launch: জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘ডিপ ফ্রিজ’, সম্পর্কের হিমশীতলতা ছাড়াল আবেগের উষ্ণতা…
Deep Fridge Trailer Launch: জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘ডিপ ফ্রিজ’, সম্পর্কের হিমশীতলতা ছাড়াল আবেগের উষ্ণতা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় পুরস্কারজয়ী বাংলা ছবি ‘ডিপ ফ্রিজ’-এর (Deep Fridge) বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত হয়েছে শুক্রবার, ছবির অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতা দলের উপস্থিতিতে। অর্জুন দত্ত পরিচালিত ও কৃষ্ণ কেয়াল প্রযোজিত এই ছবিটি ইতিমধ্যেই গল্প বলার অনন্য ভঙ্গি এবং সিনেম্যাটিক নৈপুণ্যতার জন্য জাতীয় স্বীকৃতি অর্জন করেছে। সদ্য প্রকাশিত ট্রেলারে উঠে এসেছে ছবির গভীর আবেগ, শক্তিশালী অভিনয় এবং চমৎকার সিনেমাটোগ্রাফি, যা দর্শকদের এক স্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি রাখে। ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ডিপ ফ্রিজ’, যা উপস্থাপন করছে…

Read More

CM Mamata Banerjee: ‘আগামী বছর আরও বড় কিছু’, ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর! লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন গৌতম ঘোষ
CM Mamata Banerjee: ‘আগামী বছর আরও বড় কিছু’, ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর! লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন গৌতম ঘোষ

কলকাতা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে হঠাৎ করেই হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে হঠাৎ করেই হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলাকে দেশের ‘সাস্কৃতিক রাজধানী’ উল্লেখ্য করে আগামী এই উৎসবকে আরও বৃহত্তর আকার দেওয়ার ঘোষণা মমতার৷ পাশাপাশি তিনি জানালেন চলচ্চিত্র উৎসব জনগণের উৎসব৷ পরিচালক গৌতম ঘোষকে দেওয়া হল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার মু্খ্যমন্ত্রী বলেন, ‘‘আমার আজকে এখানে আসার কথা ছিল না আমি সারপ্রাইজ ভিজিট করতে এসেছি। আমার মনে হল যারা পুরস্কার পাচ্ছেন তাঁদের একবার দেখে আসি।’’ মঞ্চে…

Read More

বড়মার মন্দিরে পুজো দিয়ে আবার ‘প্রলয়’ ঘটাবেন রাজ, ফের সন্ধান করবেন নারী পাচার চক্রের!
বড়মার মন্দিরে পুজো দিয়ে আবার ‘প্রলয়’ ঘটাবেন রাজ, ফের সন্ধান করবেন নারী পাচার চক্রের!

কলকাতা: রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ‘প্রলয়’ সিরিজ বরাবরই জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মধ্যে। সদ্যই নতুন সিনেমা ‘হোক কলরব’-এর শ্যুটিং শেষ করেছেন রাজ। আর তারপরেই, নতুন সিরিজের ঘোষণা করলেন পরিচালক। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, রাজ ‘প্রলয়’ সিরিজ নিয়ে ফের নতুন পরিকল্পনা করছেন। আর এবার, সেই কথাই ঘোষণা করলেন রাজ। মঙ্গলবার থেকেই, নতুন সিরিজ ‘আবার প্রলয় ২’-এর কাজ শুরু করে দিলেন রাজ। সোমবার ছিল নতুন সিরিজের মহরত। নতুন এই সিরিজ, মুক্তি পাওয়ার কথা জিফাইভ (Zee 5)-এর ওটিটি প্ল্যাটফর্মে। আগের সিরিজের মতো,…

Read More

Parambrata Chatterjee: ফিল্ম ফেস্টিভ্যালে চেনা মেজাজে পরমব্রত! জানালেন, ফেডারেশন ইস্যুতে আইনি পথ নয়, আলাপ-আলোচনাতেই ভরসা…
Parambrata Chatterjee: ফিল্ম ফেস্টিভ্যালে চেনা মেজাজে পরমব্রত! জানালেন, ফেডারেশন ইস্যুতে আইনি পথ নয়, আলাপ-আলোচনাতেই ভরসা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার, নন্দন চত্বরে, ৩১-তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উত্‍সবের সঞ্চালক, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এক সাক্ষাত্‍কারে জানান, ‘বাকিদের হয়ে কথা বলতে পারব না। তবে ঝগড়া, মারামারি যা হয়েছিল তা একমাত্র আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার দ্বারাই মিটবে। এটাই আমার ব্যক্তিগত মতামত।’ উল্লেখ্য ২০২৪-এর জুলাই মাসে পরিচালক রাহুল মুখোপাধ্যায় না জানিয়ে বাংলাদেশে শ্যুটিং করেন এবং তা তিনি ডিরেক্টরস গিল্ডের কাছেও লুকিয়ে যান। এই কারণে তিন মাসের জন্য পরিচালক হিসাবে তাঁর কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও পরে ঘটনার কথা…

Read More