Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
নজরে ডিফেন্স! মুম্বই সিটির এই ফুটবলারকে টার্গেট ইস্টবেঙ্গলের! দৌড়ে মোহনবাগানও
নজরে ডিফেন্স! মুম্বই সিটির এই ফুটবলারকে টার্গেট ইস্টবেঙ্গলের! দৌড়ে মোহনবাগানও

আগেই জানা গেছিল প্যালেস্তাইনের দীর্ঘদেহী ডিফেন্ডার মহম্মদ রশিদকে চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। এবার দলের ডিফেন্সকে শক্তিশালী করার দিকে আরও নজর দিল ইমামি গোষ্ঠী। আসলে ইস্টবেঙ্গলের শেষ কয়েকবছরে সব থেকে নড়বড়ে জায়গাটি হল ডিফেন্স লাইন। একটু বেশি আক্রমণ হলেই ডিফেন্সে বাঁধ ভেঙে যায়। কোয়েসের সময় বোর্হা ইস্টবেঙ্গলের রক্ষণের নির্ভরতা দিয়েছিলেন। কিন্তু তাঁর যাওয়ার পর থেকে আর এই পজিশনে তেমন দাপট দেখিয়ে খেলার ফুটবলার পায়নি ইস্টবেঙ্গল। আনোয়ার-হেক্টর জুটি ফ্লপ হয় গত মরশুমে যখন মোহনবাগানের জাল থেকে আনোয়ারকে তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল, তখন…

Read More

সুপার কাপের মহড়ায় Chennayin FC-কে হারাল ইস্টবেঙ্গল! প্রীতি ম্যাচে গোল আনোয়ারের
সুপার কাপের মহড়ায় Chennayin FC-কে হারাল ইস্টবেঙ্গল! প্রীতি ম্যাচে গোল আনোয়ারের

১ সপ্তাহ পরই শুরু হয়ে যাচ্ছে কলিঙ্গ সুপার কাপ। গতবছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের দল সত্যিই ভালো ফুটবল খেলেছিল। কিন্তু এবারে লালহলুদ ফুটবলারদের পারফরমেন্স সেরকম নয়। আইএসএল মরশুমের শুরুতেই টানা ছয় ম্যাচে হেরেছিল লালহলুদ শিবির, যার ফলে পরের দিকে ম্যাচ জিতলেও প্লে অফে যাওয়া হয়ে ওঠেনি তাঁদের। সর্বভারতীয় প্রতিযোগিতায় ম্যারাথন লিগ জেতা সব সময়ই কঠিন। কারণ ৩-৪ মাস ধরে ফুটবলারদের ফিট থাকতে হয় এবং জয়ের ধারাবাহিকতা রাখতে হয়। তুলনায় যদি দেখা যায়, দেশের ফুটবলে নকআউট কাপে…

Read More

মহমেডান ম্যাচ জিতে রিজার্ভ বেঞ্চের প্রশংসায় ব্রুজো! সেলিস-জিকসনকে নিয়ে ঝুঁকি নয়
মহমেডান ম্যাচ জিতে রিজার্ভ বেঞ্চের প্রশংসায় ব্রুজো! সেলিস-জিকসনকে নিয়ে ঝুঁকি নয়

  মহমেডানের বিরুদ্ধে আইএসএলের ডার্বি ম্যাচে দিতে মাঠ ছেড়েছে ইস্টবেঙ্গল ক্লাব। মোহনবাগানকে হারাতে না পারলেও অস্কার ব্রুজোর দল হারিয়ে দিয়েছে সাদা কালো শিবিরকে। সম্মানরক্ষার এই ম্যাচে লালহলুদের জয়ের পর রিজার্ভ বেঞ্চের ফুটবলারদেরই কৃতিত্ব দিচ্ছেন কোচ অস্কার ব্রুজো। কারণ দলের প্রথম একাদশের বেশ কয়েকজন ফুটবলারকেই এই ম্যাচে পাননি ব্রুজো, তবু ছেলেরা জয় এনেছে।  রিজার্ভ বেঞ্চের দুই সদস্যর গোল মহমেডানের বিরুদ্ধে প্রথম গোলটি করেন ইস্টবেঙ্গলের মাহেশ। বক্সের ভিতর অনেকটা দৌড়ে গিয়ে বল কন্ট্রোল করে বাঁপায়ের জোরালো শটে পদম ছেত্রীকে পরাস্ত করে…

Read More

শুরুতে দিমি-তালালদের নিয়েও ১১ নম্বরে দল! ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছে না লালহলুদ
শুরুতে দিমি-তালালদের নিয়েও ১১ নম্বরে দল! ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছে না লালহলুদ

ইস্টবেঙ্গলের এই মরশুমের দল সাম্প্রতিক সময়ের মধ্য়ে অন্যতম সেরা দল, সেকথা বলার অপেক্ষা রাখে না। লালহলুদ কর্তা এবং বিনিয়োগকারীরা মরশুম শুরুতে যে দল বানিয়েছিল তাতে সমস্ত সমর্থকরাই আশায় বুক বেঁধেছিলেন। গতবারের দল থেকে যেমন ক্লেইটন সিলভা, সাউল ক্রেসপো, হিজাজি মাহেরদের দলে ধরে রেখেছিল দল, তেমন নতুন ফুটবলারদের নেয় ক্লাব। গতবারের আইএসএলের টপ স্কোরার দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে কেরল ব্লাস্টার্স থেকে নিয়ে আসে ইস্টবেঙ্গলের স্পন্সর, ইনভেস্টররা। এরপর আসেন মাদিহ তালাল। তিনি আবার গত আইএসএলের সব থেকে বেশি অ্যাসিস্ট করেছিলেন। এছাড়াও মোহনবাগান ডিফেন্সে…

Read More

মরসুমের সেরা ফুটবল! ISLএ জয়ে ফিরল ইস্টবেঙ্গল! কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারাল
মরসুমের সেরা ফুটবল! ISLএ জয়ে ফিরল ইস্টবেঙ্গল! কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারাল

চলতি মরসুমের সেরা ফুটবল খেলল ইস্টবেঙ্গল দল! ISLএ জয়ে ফিরল ইস্টবেঙ্গল! কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারাল অস্কার ব্রুজোর ছেলেরা। বহুদিন পর সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল খেলল নিজেদের নামের সুবিচার করেই। প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত, কোথাও ফুটবলারদের মধ্যে জড়তা লক্ষ্য করা গেল না। দাপিয়ে খেললেন ভারতীয় ফুটবলাররাও। গোলের সংখ্যা আরও বাড়তেই পারত যদি নবাগত সেলিসের নেওয়ার দুর্ধর্ষ শট বারে লেগে না প্রতিহত হত। এমনিতে ছোট ছোট দলের বিরুদ্ধেও ইস্টবেঙ্গল সাম্প্রতিক সময় আটকে গেছে, কিন্তু হোম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে বিষ্ণুরা…

Read More

দুশ্চিন্তা বাড়ল লালহলুদে! ACLর চোটে গোটা মরশুম আর খেলতে পারবেন না মাদিহ তালাল…
দুশ্চিন্তা বাড়ল লালহলুদে! ACLর চোটে গোটা মরশুম আর খেলতে পারবেন না মাদিহ তালাল…

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না ইস্টবেঙ্গলের। ২০২৪ সালের শুরুটা ছিল যেমন দুরন্ত, ২০২৪ সালের শেষটা মোটেই তেমনভাবে করতে পারছে না লালহলুদ। গত মরশুমের শেষ দিকে ইস্টবেঙ্গল দল যেন জ্বলে উঠেছিল। সুপার কাপ জয়ের পর অন্তত ফুটবলারদের মধ্যে একটা মরিয়া লড়াই দেওয়ার প্রবণতা ফুটে বেড়িয়েছিল। কিন্তু এবারের লড়াইয়ের জমিটুকুও পাচ্ছে না নতুন আসা কোচ। মরশুমের মাঝপথেই লালহলুদের প্রাক্তন হেডস্যার কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেড়ে ফেলে স্পেনের কোচ অস্কার ব্রুজোকে দায়িত্ব দিয়েছিল লালহলুদ শিবির। আশা করা হয়েছিল এই স্প্যানিশ বস…

Read More

ডার্বিতে বাঙালি খুঁজকে দুরবিন লাগবে! বড় ম্যাচে তাই আওয়ার উঠল ভূমিপুত্র খেলানোর!
ডার্বিতে বাঙালি খুঁজকে দুরবিন লাগবে! বড় ম্যাচে তাই আওয়ার উঠল ভূমিপুত্র খেলানোর!

শনিবার বড় ম্যাচে আবারও ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে মোহনবাগান। এই মূহূর্তে লিগের শীর্ষস্থান দখলের লড়াইয়ে ঢুকে পড়েছে মোহনবাগান। এখন সবে ম্যারাথন লিগ শুরু হলেও তাঁরা প্রত্যেকবারের মতোই লড়াই ঢুকে পড়েছেন। বাগানের অধিনায়ক শুভাশিস বোস। এর আগে অধিনায়ক ছিলেন প্রীতম কোটাল। তবে ইস্টবেঙ্গলে বাঙালি অধিনায়কও নেই, টিম টিম করে জ্বলছেন সৌভিক চক্রবর্তী, প্রভাত লাকড়া। যা নিয়ে এবার সমর্থকরা দাবি তুলল, দুই প্রধানেই ভূমিপুত্র খেলানোর। এই প্রতিবেদনের ছবি দেখলেই বোঝা যাবে পাঁচজন ফুটবলারের একজনও বাঙালি নয়। ডার্বিতে এক সময় দারিয়ে বেড়িয়েছেন মনোরঞ্জন,…

Read More

BFC-র কাছে ৩ গোল খেয়েও মোলিনা বিরক্ত নন ডিফেন্সে! দায় ঠেললেন স্ট্রাইকারদের ওপর…
BFC-র কাছে ৩ গোল খেয়েও মোলিনা বিরক্ত নন ডিফেন্সে! দায় ঠেললেন স্ট্রাইকারদের ওপর…

চলতি বছরের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস দল। সেই ডুরান্ড কাপ ফাইনাল থেকে শুরু হয়েছে, হয় মোহনবাগান ড্র করছে নয় হারছে। মাঝে নর্থইস্টের বিরুদ্ধে একটা ম্যাচে জিতলেও সেদিন খেলা দেখেই বোঝা গেছিল, মোহনবাগান যে ফুটবলটা গত মরশুমে খেলেছিল সেই ফুটবল খেলতে পারেনি। জয় এসেছিল বটে, কিন্তু সেক্ষেত্রে গোল খেয়েছিল। বেঙ্গালুরুর বিরুদ্ধে পর্যুদস্ত হওয়ার পর মোলিনা এবার কাঠগড়ায় তুললেন দলের স্ট্রাইকারদের, যদিও তাঁর যুক্ত কতটা ঠিক সেই নিয়ে প্রশ্ন রয়েছে। মোহনবাগান দল বেঙ্গালুরু বিপক্ষে কান্তিরাভায়…

Read More

ইস্টবেঙ্গলের হয়ে খেলার ছাড়পত্র পেলেন আনোয়ার! নামতে পারেন রবিবার কেরলের বিপক্ষে…
ইস্টবেঙ্গলের হয়ে খেলার ছাড়পত্র পেলেন আনোয়ার! নামতে পারেন রবিবার কেরলের বিপক্ষে…

ইস্টবেঙ্গলের হয়ে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন ডিফেন্ডার আনোয়ার আলি। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে লালহলুদ জার্সিতে খেলতে চলেছেন জাতীয় দলের এই ডিফেন্ডার। শেষ দেড় মাস ধরে প্রতিনিয়ত জাতীয় দলের এই ফুটবলারকে নিয়ে বিতর্ক চলেছে। ব্যক্তিগতভাবে তিনি ইস্টবেঙ্গলে খেলতে চেয়েছিলেন, তাই মোহনবাগান ছাড়েন। পাল্টা দলের ক্ষতি হওয়ায় মোহনবাগানও আবেদন জানিয়েছিল আনোয়ারের বিরুদ্ধে শাস্তি এবং ক্ষতিপূরণের। সেই মতো এআইএফএফ প্রথমে মোহনবাগানের এনওসি আনোয়ারকে দিয়ে দেয়। পরে তাঁকে নির্বাসিত করে অবৈধভাবে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিভঙ্গের জন্য। পাশাপাশি বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে বলা…

Read More

CFL-এ ৪-০ গোলে জয় ইস্টবেঙ্গলের! গোলদাতা এডউইন,জেসিন ও আজাদ! ৯ ম্যাচে ২৫ পয়েন্ট…
CFL-এ ৪-০ গোলে জয় ইস্টবেঙ্গলের! গোলদাতা এডউইন,জেসিন ও আজাদ! ৯ ম্যাচে ২৫ পয়েন্ট…

কলাকাত লিগের ম্যাচে বড় জয় পেল ইমামি ইস্টবেঙ্গল দল। কালিঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলল বিনো জর্জের ছেলেরা। তুলনামুলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই বলের পজিশন নিজেদের দখলেই রেখেছিলেন এনউইন, আজাদরা। ম্যাচে সময় যতই গড়াতে থাকে, খেলায় তত বেশি জাঁকিয়ে বসেন লালহলুদ ফুটবলাররা। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েই মাঠ ছাড়ল জেসিন, এডউইনরা। ভারি বর্ষণশিক্ত মাঠেও কখনই দেখে মনে হয়নি ইস্টবেঙ্গলের ফুটবলারদের খেলতে অসুবিধা হয়েছে। বরং লালহলুদের তরুণ ব্রিগেড যে ফুটবলটা উপহার দিল, তাতে…

Read More