Leander Paes | ICC World Cup 2023: কলকাতায় হারানো যাবে না রোহিতদের! ইডেনে বসে অকাট্য যুক্তি টেনিস আইকনের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনাল নিয়ে মোট পাঁচটি ম্য়াচ হবে ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপের ট্রফি ঘুরতে ঘুরতে চলে এল কলকাতায়। আর এই মহার্ঘ কাপের উন্মোচন হল ক্রিকেটের নন্দনকাননে। গত শুক্রবার সন্ধ্য়ায় ক্রীড়াদুনিয়ার মহারথীদের পা পড়েছিল ইডেনে। এসেছিলেন ভারতীয় টেনিসের আইকন লিয়েন্ডার পেজও (Leander Paes)। কোর্টের কিংবদন্তির বেড়ে ওঠা কলকাতাতেই। আর তাঁর ইডেনের স্মৃতিও তাঁর ভীষণই টাটকা। এদিন কাপ সংক্রান্ত অনুষ্ঠানের শেষে লিয়েন্ডার সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন। তারঁ পাশে ছিলেন বাংলার দুই কৃতী ঝুলন গোস্বামী…










