Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Kolkata Derby | Mohun Bagan vs East Bengal: ২ মিনিটে গোল খেয়েই হার ১০ জনের ইস্টবেঙ্গলের, আজও জেতা হল না আইএসএল ডার্বি!
Kolkata Derby | Mohun Bagan vs East Bengal: ২ মিনিটে গোল খেয়েই হার ১০ জনের ইস্টবেঙ্গলের, আজও জেতা হল না আইএসএল ডার্বি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলের (ISL Derby) বড় ম্যাচে (Kolkata Derby) ইস্টবেঙ্গল-মোহনবাগান (Mohun Bagan vs East Bengal) ১০ বার মুখোমুখি হল। এই নিয়ে বাঙালির আবেগের মহারণ মোহনবাগান জিতে নিল ৯ বার! ডার্বিতে মোট সাক্ষাতের ইতিহাসে ইস্টবেঙ্গল জয়ী ১৩৩, মোহনবাগান ১৩১। গঙ্গাসাগর মেলা চলায় পুলিস নিরাপত্তা দিতে পারবে না বলে ফিরতি ডার্বি হল গুয়াহাটির ১৯ হাজার দর্শকাসন বিশিষ্ট প্রায় ফাঁকা ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে! শনি সন্ধেতে ব্রহ্মপুত্র তীরে লিগের এক নম্বর দল সবুজ মেরুন ১-০ হারাল ১১ নম্বর দল লাল-হলুদকে।…

Read More

অনুশীলনে বড় চোট থাপার, মাঠ ছাড়লেন খুঁড়িয়ে! ডার্বির আগে চিন্তায় মোলিনা! হল MRI
অনুশীলনে বড় চোট থাপার, মাঠ ছাড়লেন খুঁড়িয়ে! ডার্বির আগে চিন্তায় মোলিনা! হল MRI

ডার্বির আগেই বড় চিন্তায় মোহনবাগান সুপার জায়ান্ট দল। ডার্বি ম্যাচের আগে হাতে রয়েছে মাত্র ২দিন সময়। শনিবারই বড় ম্যাচ। আর তাঁর আগেই বুধবার মাঝমাঠের বড় ভরসা অনিরুদ্ধ থাপা চোট পেলেন অনুশীলনে। শেষ কয়েক সপ্তাহে মাঝমাঠের বড় ভরসা হয়ে উঠেছিলেন জাতীয় দলের এই ফুটবলার। কিন্তু ডার্বিতে তাঁকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হল। বুধবার অনুশীলনে বড় চোট পেলেন অনিরুদ্ধ থাপা। চোটের গুরুত্ব এতটাই ছিল যে পরে আর সেভাবে অনুশীলন করতে পারেননি তিনি। শুধু অনুশীলন করাই নয়, তিনি ঠিক মতো হাঁটতেও পারছিলেন…

Read More

‘আরও আগেই পাওয়া উচিত ছিল! দ্রোণাচার্য’ পেয়ে HT বাংলাকে জানালেন আর্মান্দো কোলাসো!
‘আরও আগেই পাওয়া উচিত ছিল! দ্রোণাচার্য’ পেয়ে HT বাংলাকে জানালেন আর্মান্দো কোলাসো!

অবশেষে দ্রৌণাচার্য পুরস্কার পাচ্ছে ভারতীয় কোচ আর্মান্দো কোলাসো। গোয়ানিজ এই কোচ ভারতীয় ফুটবলমহলে অত্যন্ত চেনা। জাতীয় দলে না হলেও আইলিগের সময় তিনি দীর্ঘদিন সাফল্য দিয়েছেন গোয়ার ক্লাবকে। পরপর আইলিগ জিততেন। তাঁর ফুটবল দর্শনের সুবাদেই ভারতীয় ফুটবলে ব্যাপক উন্নতি হয় গোয়ার ফুটবলের। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ইতিহাসে কোচদের জন্য সর্বোচ্চ পুরস্কার দ্রোণাচার্য। একটা সময় আইলিগে একচ্ছত্র আধিপত্যই ছিল আর্মান্দো কোলাসোর ডেম্পোর। গোয়ার এই দলে বেটো, রন্টি মার্টিনস থেকে শুরু করে মহেশ গাওলি, সমির নায়েক, অ্যান্তনি পেরেইরা, দেবব্রত রায়দের নিয়ে শক্তিশালী দল বানিয়ে…

Read More

নতুন বছরে সমর্থকদের জয় উপহার সাহাল-লিস্টনদের! হায়দরাবাদকে ৩-০ গোলে হারাল বাগান
নতুন বছরে সমর্থকদের জয় উপহার সাহাল-লিস্টনদের! হায়দরাবাদকে ৩-০ গোলে হারাল বাগান

গত বছর যেখানে শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট দল, নতুন বছরে সেখান থেকেই শুরু করল সবুজ মেরুন শিবির। মোহনবাগান দল নতুন বছরের প্রথম ম্যাচে হারিয়ে দিল হায়দারাবাদ এফসিকে। পরিস্কার ৩-০ গোলে জিতল মোহনবাগান নিজেদের হোম ম্যাচে। সামনে রয়েছে বড় ম্যাচ, সেই ম্যাচ হবে কিনা ঠিক না থাকলেও, মোহনবাগান কিন্তু বড় ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়েই রাখল। ম্যাচে দর্শকদের জন্য টিকিট বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। প্রথম নতুন বছরে সমর্থকদের এবার উপহার দেওয়ার পালা ছিল ফুটবলারদের। হতাশ করলেন না…

Read More

ISL Derby: ১১ জানুয়ারি হচ্ছে না আইএসএল ডার্বি!
ISL Derby: ১১ জানুয়ারি হচ্ছে না আইএসএল ডার্বি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুবভারতীতে কি  ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি হবে? বল এখন আয়োজকদের কোর্টে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, গঙ্গাসাগর মেলার কারণে ওই ম্যাচের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ঘটনাটি ঠিক কী? আর বেশি দেরি নেই। আগামী ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। সেই মেলার উপক্ষে মোতায়েন থাকবে প্রচুর পুলিস। তারউপর মুর্শিদাবাদ ও ক্যানিংয়ে ধরা পড়েছে জঙ্গি। ফলে গঙ্গাসাগরে এবার নিরাপত্তা আরও আঁটসাট করা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, মোতায়েন থাকবে ১৩…

Read More

East Bengal: অ্যাওয়ে ম্যাচে হোঁচট! হায়দরাবাদের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেল ইস্টবেঙ্গল…
East Bengal: অ্যাওয়ে ম্যাচে হোঁচট! হায়দরাবাদের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেল ইস্টবেঙ্গল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে ঘরে মাঠে দুটি ম্যাচে জয়, কিন্তু অ্যাওয়ে ম্যাচে আটকে গেল ইস্টবেঙ্গল। এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেল লাল-হলুদ বাহিনী। হায়দরবাদের বিরুদ্ধে ম্যাচ ড্র। আইএসএলে হারতে হারতে কার্যত দেওয়া পিঠ ঠেকে গিয়েছিল। অস্কার অস্কার ব্রুজোর কোচিংয়ে কিছুটা হলেও ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে প্রথম পঞ্জাব, তারপর জামশেদপুরের বিরুদ্ধে জিতেছে। অ্যাওয়ে ম্যাচে হায়দরবাদের বিরুদ্ধে জয়ের হ্যাট্রটিক করার সুযোগ ছিল। বস্তুত, খাতায়-কলমে কিন্তু এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু ‘দুর্বল’ হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট ঘরে তুলতে পারলেন না…

Read More

পিছিয়ে যাচ্ছে ১১ জানুয়ারির ডার্বি? বড় ম্যাচ নিয়ে মোহনবাগানকে চিঠি পুলিশের…
পিছিয়ে যাচ্ছে ১১ জানুয়ারির ডার্বি? বড় ম্যাচ নিয়ে মোহনবাগানকে চিঠি পুলিশের…

আইএসএলের দ্বিতীয় লেগের ডার্বিকে কেন্দ্র করে হঠাৎই শুরু হল আশঙ্কার মেঘ। এই ম্যাচ হওয়া নিয়ে তৈরি হল সংশয়। যা পরিস্থিতি তাতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা থাকলেও এই ম্যাচ যুবভারতীয় স্টেডিয়ামে হচ্ছে না। ফলে এই ম্যাচ হয় মোহনবাগানকে পিছনোর জন্য আবেদন জানাতে হবে, নাহলে ম্যাচ চলে যেতে পারে ভিনরাজ্যে। যদিও সেক্ষেত্রেও জটিলতা রয়েছে, কারণ হোম গ্রাউন্ড দেখানো রয়েছে যুবভারতী। ডার্বি ম্যাচ নিয়ে আশঙ্কা- শোনা যাচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আইএসএলের দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচের আয়োজক দল মোহনবাগান সুপার জায়ান্টকে…

Read More

Mohun Bagan: রডরিগেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও কামব্যাক! ফের জয়ের সরণীতে মোহনবাগান!
Mohun Bagan: রডরিগেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও কামব্যাক! ফের জয়ের সরণীতে মোহনবাগান!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে ফের জয়ের সরণীতে মোহনবাগান। পিছিয়ে পড়েও কামব্যাক! অ্যাওয়ে ম্যাচে পঞ্জাবকে হারিয়ে বছর শেষ করলেন মোলিনা ছেলেরা। আইএসএলে টানা ৮ ম্যাচে জয়। । ৮৩ দিন দিন অপরাজিত ছিল মোহনবাগান। এরপর গোয়ার বিরুদ্ধে ছন্দপতন! ২-১ গোলে হেরে যায় সবুজ-মেরুন। পঞ্জাবের বিরুদ্ধে কী হবে? এদিন ম্য়াচের ১২ মিনিটেই পিছিয়ে পড়ে মোহনবাগান। সবুজ-মেরুনের ডিফেন্স চিড়ে একা বল নিয়ে এগিয়ে গিয়ে দুরন্ত গোল করেন রিকি সাবং। সেই গোল আর শোধ হয়নি প্রথমার্ধে। খেলা ঘুরে যায় দ্বিতীয়ার্ধে।  আলবার্তো রডরিগেজের…

Read More

শেষ কয়েক মাস বেতন বন্ধ! চরম সঙ্কটে মহমেডান ফুটবলাররা…বিদেশিরা যেতে পারেন ফিফায়…
শেষ কয়েক মাস বেতন বন্ধ! চরম সঙ্কটে মহমেডান ফুটবলাররা…বিদেশিরা যেতে পারেন ফিফায়…

সময়টা খুবই খারাপ যাচ্ছে মহমেডান স্পোর্টিং ক্লাবে। সেই ইস্টবেঙ্গল ম্যাচের পর থেকে আর পয়েন্ট মুখ দেখতে পায়নি সাদা কালো শিবির। যেই দলের বিপক্ষেই খেলতে হচ্ছে, ভালো খেললেও হেরে যাচ্ছে তাঁরা। দলের মধ্যে কেমন যেন বাঁধনের অভাব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে… এই অবস্থা আরও সমস্যায় জর্জরিত মহমেডান, যেটার আশঙ্কা করা হয়েছিল। এক রিপোর্ট অনুযায়ী ফুটবলারদের বেতন বকেয়া রাখা হয়েছে ক্লাবের তরফে। বিনিয়োগকারীদের ঝামেলায় সমস্যায় ফুটবলাররা- কয়েক সপ্তাহ আগে পর্যন্ত জানা গেছিল বাঙ্কারহিলের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা শ্রাচী গ্রুপের মধ্যে বনিবনা হচ্ছে…

Read More

জি-পে নম্বর দে, পয়সা ফেরত দিচ্ছি-BFC নিয়ে কোন পোস্টে রেগে উত্তর দিলেন গুরপ্রীত?
জি-পে নম্বর দে, পয়সা ফেরত দিচ্ছি-BFC নিয়ে কোন পোস্টে রেগে উত্তর দিলেন গুরপ্রীত?

ইন্ডিয়ান সুপার লিগে এবারে বেশ ভালোই খেলছে বেঙ্গালুরু এফসি। ওয়েস্ট ব্লক ব্লুজরা এবারে আইএসেলও প্রথম দুই স্থানের মধ্যেই ঘোরাফেরা করছে এবারে। সুনীল ছেত্রীর বয়সের জন্য শুরু থেকে সব ম্যাচে খেলছেন না, ৯০ মিনিট তাঁর পক্ষেও প্রতিযোগিতামুলক ফুটবলে একই উদ্যোমে খেলা কঠিন। যদিও বেঙ্গালুরু জোর্গে পেরেইরা, নিখিল পুজারিরা ভালোই খেলছেন। যদিও বেঙ্গালুরু এফসির ফুটবলারদের ব্যক্তিত্ব আবার অনেকের পছন্দ হয়না। কয়েক বছর আগে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে সুনীল ছেত্রীর গোলের পর থেকেই বেঙ্গালুরুর প্রতি অনেক ফুটবল সমর্থকই রুষ্ট হয়েছিলেন। ফলে…

Read More