Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
লগ্নজিতার গান নয়, ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে মজে দর্শকরা, চটে গিয়ে কী বললেন?
লগ্নজিতার গান নয়, ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে মজে দর্শকরা, চটে গিয়ে কী বললেন?

মহম্মদ শামির খেলায় একদিকে যখন গোটা দেশ মুগ্ধ তখন অন্যদিকে কিন্তু বেজায় চটে গেলেন লগ্নজিতা চক্রবর্তী। বুধবার, ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসেছিল ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। সেই হাইভোল্টেজ ম্যাচে পর পর ৭টি উইকেট তুলে নেন মহম্মদ শামি। আর এদিন আরব সাগর পাড়ে শামি যখন বল করছিলেন তখন উত্তরবঙ্গে আচমকাই তাল কাটল লগ্নজিতা চক্রবর্তীর শোয়ে। মেজাজ হারালেন গায়িকা। ২০১৯ সালে বিশ্বকাপের সেমি ফাইনালেই নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। ফলে ১৫ নভেম্বরের ম্যাচ নিয়ে সকলের মধ্যে ছিল আলাদা উন্মাদনা। প্রথমে ব্যাট…

Read More

ভারতকে দেখে শেখো, বিশ্বকাপে বিপর্যয়ের পর বাবরদের তোপ দাগলেন শোয়েব
ভারতকে দেখে শেখো, বিশ্বকাপে বিপর্যয়ের পর বাবরদের তোপ দাগলেন শোয়েব

কলকাতা: বিশ্বকাপে (ODI World Cup) জোড়া জয় দিয়ে শুরু। তারপর আমদাবাদের সেই ম্যাচ। প্রতিপক্ষ ভারত। একপেশেভাবে হেরে গেল পাকিস্তান। তারপরই যেন বিপর্যয়ের শুরু পাকিস্তানের। পরপর চার ম্যাচে হার। শেষ ম্যাচে ইডেনে ইংল্যান্ডের কাছেও পরাজয়। সব মিলিয়ে ৯ ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। আর তারপর থেকেই প্রাক্তন ক্রিকেটারদের তোপের মুখে বাবর আজ়মরা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক তো সাফ বলে দিচ্ছেন, ভারতকে দেখে শেখা উচিত পাকিস্তানের। পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও তুলোধনা করেছেন সানিয়া মির্জার স্বামী। একটি টেলিভিশন…

Read More

ক্রিকেটে সরকারের পদক্ষেপ, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি
ক্রিকেটে সরকারের পদক্ষেপ, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি

দুবাই : বিশ্বকাপের (World Cup 2023) মাঝে নজিরবিহীন ঘটনা। ক্রিকেটীয় কাজকর্মে সরকারের পদক্ষেপের জেরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বময় নিয়ামক সংস্থার তরফে এক বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভারতের কাছে ৩০২ রানে হারের পরই গোটা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে সরিয়ে দিয়েছিলেন সেদেশের ক্রীড়ামন্ত্রী। যদিও শ্রীলঙ্কার আদালতে কয়েকদিনের মধ্যে ফের তাঁদের পদ-রক্ষা হয়। যদিও শ্রীলঙ্কার সরকার সেখানেই না থেমে সেদেশের সংসদে ক্রিকেট বোর্ডকে সরানোর জন্য আইন আনার পথেও হাঁটে। যে প্রক্রিয়া ও ক্রিকেট ঘিরে দেশের সর্বোচ্চ…

Read More

জন্মদিনে মহাকাব্যিক সেঞ্চুরি, ইডেনে বসল বিরাট-শতরানের ছবি
জন্মদিনে মহাকাব্যিক সেঞ্চুরি, ইডেনে বসল বিরাট-শতরানের ছবি

কলকাতা : ৫ নভেম্বর। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নথিভুক্ত হয়ে গিয়েছে দিনটা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান হাঁকানোর নজিরের খাতায় সচিন তেন্ডুলকারকে ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে নিজের জন্মদিনের দিন যে অনন্য নজির গড়েছেন তিনি। ইডেন গার্ডেন্সে ওডিআই ক্রিকেটের রেকর্ড ৪৯ তম শতরান করেছেন বিরাট। যে ঐতিহাসিক মূহূর্তকে স্মরণীয় করে রাখার ব্যবস্থা হল ক্রিকেটের নন্দন কাননে। ক্লাব হাউস বিল্ডিংয়ের বাইরে ইডেনের মুখ্য প্রবেশদ্বারের ঠিক ওপরে যে স্মরণীয় মুহূর্তগুলো ধরা রয়েছে, সেখানেই এবার স্থান পেল…

Read More

‘ভারত কালো জাদু করে জিতছে…’, পাকিস্তানি টিমের নজর লেগেছে, দাবি পাক অভিনেত্রীর
‘ভারত কালো জাদু করে জিতছে…’, পাকিস্তানি টিমের নজর লেগেছে, দাবি পাক অভিনেত্রীর

সবাই এখন বিশ্বকাপের জ্বরে আক্রান্ত। এবারের আইসিসি ওয়ার্ল্ড কাপের আসর বসেছে এদেশেই। আর এবার পর পর ৮টা ম্যাচে টানা জয়লাভ করেছে রোহিত শর্মার টিম। বলা ভালো, শেষ তিনটি খেলায় ভারতীয় টিম যে কতটা ক্ষুরধার সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু এই জয় নাকি ভারতীয় খেলোয়াড়দের চেষ্টা, অধ্যবসায়ের জন্য আসেনি। বরং কালো জাদু করেই নাকি বিরাট কোহলিরা জিতেছেন। এমনটাই দাবি করলেন দুই পাকিস্তানি অভিনেতা। ভারতের জয় নিয়ে কী বলছেন পাকিস্তানি অভিনেতারা? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বর্তমানে দারুণ ভাইরাল হয়েছে। সেখানে দুই পাকিস্তানি…

Read More

হঠাৎ নিভল স্টেডিয়ামের ফ্লাডলাইট, তারপরই চেঁচিয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটাররা,কে হলেন সেরা ফিল্ডার?
হঠাৎ নিভল স্টেডিয়ামের ফ্লাডলাইট, তারপরই চেঁচিয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটাররা,কে হলেন সেরা ফিল্ডার?

লখনউ : তিন, দুই, এক…। মুহূর্তের মধ্যে নামল অন্ধকার। একনা স্টেডিয়ামের (Ekna Stadium) সব ফ্লাডলাইট নিভে গেল চোখের নিমেষে। হঠাৎই। তারপর কয়েক মুহূর্তের অপেক্ষা। স্টেডিয়ামের দর্শকাসনের জায়গায় আলোর কাজে ভেসে উঠল জার্সি। যারপরই উঠল তুমুল চিৎকার। বিশ্বকাপের (World Cup 2023) গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে যেরকম সেলিব্রেশনে মেতেছিলেন টিম ইন্ডিয়ার (Indian Team) ক্রিকেটাররা, তার থেকেই কয়েক ডেসিবেল বেশি চমকে কানে তালা লাগার জোগাড়। সেরা ফিল্ডারের ‘অ্যাওয়ার্ড’ (Best Fielder)। নতজানু হয়ে সেরার শিরোপা নিলেন কে এল রাহুল (KL Rahul)। লখনউ সুপারজায়ান্টসের…

Read More

অনুশীলন পর্বে জোড়া ধাক্কা, কিউয়ি ডুয়েলে অনিশ্চিত সূর্য-ঈশান
অনুশীলন পর্বে জোড়া ধাক্কা, কিউয়ি ডুয়েলে অনিশ্চিত সূর্য-ঈশান

ধর্মশালা : নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে (India vs New Zealand)। কিউয়ি ডুয়েলের জন্য টিম কম্বিনেশন গঠনের ক্ষেত্রে আরও সমস্যার সামনে পড়তে পারেন রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়রা। কারণ, অনুশীলনের মাঝে জোড়া অঘটনের জেরে নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চিত সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। ইতিমধ্যে চোটের জেরে রবিবারের মেগা ম্যাচে নেই হার্দিক পাণ্ড্য। এবার সূর্য-ঈশানের জোড়া অনিশ্চয়তা কিছুটা চিন্তা বাড়াবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। অনুশীলন মাঝপথে থামিয়েই এদিন মেডিক্যাল সাহায্য নিয়ে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে। নেটে ব্যাটিং করার সময়…

Read More

অনুশীলনে ফেরা শুভমন কতটা ফিট ? পাক মহারণের আগে সুখবর শোনালেন রোহিত
অনুশীলনে ফেরা শুভমন কতটা ফিট ? পাক মহারণের আগে সুখবর শোনালেন রোহিত

আমদাবাদ : পাকিস্তান মহারণের আগে সুখবর শোনালেন রোহিত শর্মা (Rohit Shamra)। ভারতীয় অধিনায়ক জানিয়ে দিলেন, ৯৯ শতাংশ ফিট শুভমন গিল (Subhman Gill)। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভারতের হয়ে বিশ্বকাপের শুরুর জোড়া ম্যাচে খেলতে পারেননি শুভমন।অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে না খেললেও খানিক সুস্থ হয়ে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে শুভমনের নেটে অনুশীলনে ফেরা দেখেই আশায় বুক বাঁধছিলেন ভারতীয় সমর্থকরা। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে তাঁর প্রত্যাশিত মাঠে নামা দেখতেই অপেক্ষায় রয়েছেন সকলে। আর মহালয়ায় মহারণের আগে শুভমন ‘৯৯ শতাংশ ফিট’ জানিয়ে…

Read More

বিশ্বকাপের সর্বোচ্চ রান দখলে, শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ডের ফুলঝুরি প্রোটিয়া বাহিনীর
বিশ্বকাপের সর্বোচ্চ রান দখলে, শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ডের ফুলঝুরি প্রোটিয়া বাহিনীর

নয়াদিল্লি: বিশ্বকাপের (ODI World Cup 2023) তৃতীয় দিনেই রেকর্ড। শ্রীলঙ্কার (SL vs SA) বিরুদ্ধে ম্যাচে ব্যাট করতে নেমে পাহাড়প্রমাণ রান বোর্ডে তুলল দক্ষিণ আফ্রিকা (South Africa)। একই সঙ্গে রেকর্ডবুকেও জায়গা করে নিল প্রোটিয়া বাহিনী। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান বোর্ডে তুলল তেম্বা বাভুমার (Temba Bavuma) দল। তিন ব্য়াটার শতরান হাঁকালেন।  বিশ্বকাপের ইতিহাসে এতদিন দলীয় সর্বােচ্চ স্কোর ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ৪১৭ রান করেছিল অজি ব্রিগেড। এবার সেই রানও টপকে গেল দক্ষিণ আফ্রিকা। রেকর্ড এখন…

Read More

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, খেতাব ধরে রাখার লড়াই বাটলার বাহিনীর, দলে তুরুপের তাস কে?
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, খেতাব ধরে রাখার লড়াই বাটলার বাহিনীর, দলে তুরুপের তাস কে?

লন্ডন: গত বিশ্বকাপের (World Cup Cricket) চ্যাম্পিয়ন দল। ওয়ান ডে বিশ্বকাপ (World Cup 2023) শুরুর পর থেকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছিল ২০১৯ সালে। সাদা বলের ফর্ম্য়াটে বিশ্বের সেরা দল হিসেবে বিবেচিত হয়েছিল ইংল্যান্ড (England Cricket Team) শিবির। এবারের বিশ্বকাপে তাই ইংল্য়ান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামতে চলেছে। এর আগে ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ বিশ্বকাপে রানার্স আপ হলেও খেতাব ঘরে তুলতে পারেনি ব্রিটিশ বাহিনী। ইংল্য়ান্ড শিবির বরাবরই লাল বলের ক্রিকেটকেই প্রাধান্য দিয়েছিল। তবে ২০১৫ সালে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে হার…

Read More